ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

ভূমি পুনরুদ্ধারে বৈশ্বিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান পরিবেশমন্ত্রীর

ভূমি পুনরুদ্ধারে বৈশ্বিক বিনিয়োগ বাড়ানোর আহ্বান পরিবেশমন্ত্রীর
×

আবদুল আউয়াল মিন্টু

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৮ জুন ২০২৬ | ০৮:৩১

| প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ মরুভূমির দেশ না হলেও জলবায়ু পরিবর্তন, ভূমি অবক্ষয় এবং খরার ক্রমবর্ধমান ঝুঁকির মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান এবং জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি ভূমি পুনরুদ্ধার, খরা মোকাবিলা ও প্রকৃতিভিত্তিক সমাধানে তিনি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন। 
গতকাল বুধবার বিশ্ব মরুময়তা ও খরা দিবস উপলক্ষে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, অনিয়ন্ত্রিত ভূমি ব্যবহার, মাটির উর্বরতা হ্রাস, লবণাক্ততার বিস্তার, নদীভাঙন, বন উজাড় এবং দীর্ঘস্থায়ী শুষ্ক মৌসুম দেশের বিভিন্ন অঞ্চলে মরুময়তা ও ভূমি অবক্ষয়ের ঝুঁকি বাড়িয়ে তুলছে। বিশ্ব মরুময়তা ও খরা দিবস কেবল একটি আন্তর্জাতিক দিবস নয়, এটি ভূমি, পরিবেশ, খাদ্যনিরাপত্তা, জীবিকা এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্বের বিষয়টি স্মরণ করিয়ে দেয়। 

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমানের সভাপতিত্বে কর্মশালায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
 

আরও পড়ুন

×