ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ডালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১২:২৯ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১৩:৪৪

চীনের ডালিয়ান সফর শেষে হাই-স্পিড (বুলেট) ট্রেনে বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (স্থানীয় সময়) দুপুর ২টায় তিনি ডালিয়ান থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন। এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

এর আগে, তারেক রহমান স্থানীয় সময় সকাল ১০টায় ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) আয়োজিত ‘গ্রীষ্মকালীন দাভোসে’র বার্ষিক সম্মেলনে অংশ নেন। চীনের ডালিয়ানে ডালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

বুলেট ট্রেনে প্রধানমন্ত্রী তারেক রহমান (ছবি: বিএনপি মিডিয়া সেল)

১৭তম এ্যানুয়াল মিটিং অব দি নিউ চ্যাম্পিয়নসের এই সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ, কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলঝাস বেকতেনভ, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী কিম মিন-সেওক, মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী নিয়াম-ওসর উচরাল এবং মন্টিনিগ্রোর প্রধানমন্ত্রী মিলোইকো স্পাইজিচ এএমএনসি-তে যোগ দেন। এই সম্মেলনে  ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক, ব্যবসায়িক, শিক্ষাবিদ এবং গণমাধ্যম অঙ্গনের ১,৭০০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণ বাংলাদেশের জন্য একদিকে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, অন্যদিকে বিভিন্ন দেশের বেস্ট প্র্যাকটিস গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতাকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে।

গত সোমবার চীনের ডালিয়ানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 

আরও পড়ুন

×