ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফর

সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’ নিয়ে বিদেশে যায় না: পররাষ্ট্রমন্ত্রী

সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’ নিয়ে বিদেশে যায় না: পররাষ্ট্রমন্ত্রী
×

সংবাদ সম্মেলনে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী। ছবি: পররাষ্ট্র মন্ত্রণালয়ের সৌজন্যে

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ২১:৫৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে আর্থিক সহায়তা নিয়ে করা প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘কোনো দিন সরকারপ্রধান আরেক সরকারপ্রধানের সঙ্গে দিস্তা কাগজ নিয়ে, পেনসিল নিয়ে বসে না। ভিক্ষার ঝুলি নিয়ে যায় না, ভাই।’

শনিবার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্রমন্ত্রী। 

সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনি নগদ প্রাপ্তির কথা বললেন। ভাই, এ সমস্ত প্রশ্ন করবেন না, আমরা খুব বিব্রত হই। এখানে উনি ভিক্ষার ঝুলি নিয়ে যান নাই।’ 

তিনি আরও বলেন, (প্রধানমন্ত্রী) এখানে গেছেন দুই দেশের সম্পর্কের অভিমুখ, তার কন্টেন্ট এবং তার উচ্চতা, ব্যাপ্তি এবং গভীরতা এইটা এস্টাবলিশ করার জন্য। কোনো দিন কোনো সরকারপ্রধান আরেক সরকারপ্রধানের সঙ্গে দিস্তা কাগজ নিয়ে, পেন্সিল নিয়ে বসে না, ভিক্ষার ঝুলি নিয়ে যায় না। একটু আত্মসম্মান রাখেন। আমরা অন্য জায়গায় পৌঁছে গেছি। এটা বিশ্বাস করুন। এগুলো খুব বিব্রতকর প্রশ্ন। 

সরকারের গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনে যান তারেক রহমান। ২১ থেকে ২৬ জুন পর্যায়ক্রমে দুই দেশে সফর শেষে গতকাল শুক্রবার রাতে চীন থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

×