ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে

ঢাকার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে পূর্বাচল

নতুন তিন উপজেলা ও একটি থানা হচ্ছে
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬ | ০৮:২৮ | আপডেট: ০১ জুলাই ২০২৬ | ০৮:৪৭

| প্রিন্ট সংস্করণ

চট্টগ্রামে নতুন একটি থানা এবং চট্টগ্রাম, কুমিল্লা ও ময়মনসিংহে তিনটি নতুন উপজেলা গঠনের প্রস্তাব নিয়ে আজ বুধবার বৈঠকে বসছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এ ছাড়া রাজধানী ঢাকার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হবে নিকারের ১২১তম সভা। ওই সভায় প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত ছয়টি গুরুত্বপূর্ণ প্রস্তাবের মধ্যে অন্যতম হিসেবে এ বিষয়টি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা সভার নোটিশ অনুযায়ী, চট্টগ্রামের হাটহাজারী থানাকে বিভক্ত করে ‘হালদা থানা’ প্রতিষ্ঠার প্রস্তাব সভায় উত্থাপন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে চট্টগ্রামের ফটিকছড়ির ছয়টি ইউনিয়ন নিয়ে ‘ফটিকছড়ি উত্তর’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব উপস্থাপন করবে স্থানীয় সরকার বিভাগ।

এ ছাড়া কুমিল্লার মুরাদনগরকে বিভক্ত করে ‘বাঙ্গারা’ নামে নতুন উপজেলা এবং ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার আটটি ইউনিয়ন নিয়ে ‘আদর্শনগর’ নামে নতুন উপজেলা গঠনের বিষয়টিও আলোচনায় থাকবে। 

আরও পড়ুন

×