ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২২ জন, ৮৯ মামলা

ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২২ জন, ৮৯ মামলা
×

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ১৮:৪০ | আপডেট: ০২ জুলাই ২০২৬ | ১৯:০১

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ডিএমপির বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়। এর মধ্যে সবচেয়ে বেশি ৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর থেকে। এসব ঘটনায় ৮৯টি মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির রমনা বিভাগ ৪৪, লালবাগ ১৯, ওয়ারী ৫৫, মতিঝিল ৪৩, তেজগাঁও ৮২, মিরপুর ৯৬, গুলশান ৩৪, উত্তরা ৪৪ এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ১০ হাজার ৫২৪ পিস ইয়াবা, ৫৩ গ্রাম হেরোইন, একটি শর্টগান, একটি ছুরি, একটি রড, একটি স্ক্রু ড্রাইভার, একটি হেক্সো ব্লেড, একটি ল্যাপটপ, একটি এসএসডি, ১৫টি মোবাইল ফোন, ১৬০টি সিমকার্ড, একটি প্রাইভেটকার, একটি ট্রাক, একটি স্কুল ব্যাগ এবং নগদ ২ হাজার ৮৮০ টাকা উদ্ধার করা হয়।

এর আগে, মঙ্গলবার ঢাকায় ১২৯ জনকে গ্রেপ্তারের তথ্য জানায় ডিএমপি। এর মধ্যে ৬১ জনকে গ্রেপ্তার করে পুলিশের তেজগাঁও বিভাগ। তেজগাঁও থানা ৯, শেরেবাংলা নগর ১৬, মোহাম্মদপুর ১৬, আদাবর ১০, তেজগাঁও শিল্পাঞ্চল ৪ ও হাতিরঝিল থানা ৬ জনকে গ্রেপ্তার করেছে। বাকি ৬৮ জনকে গ্রেপ্তার করে পুলিশের বিভিন্ন ইউনিট। গ্রেপ্তারদের মধ্যে চারজন চাঁদাবাজ রয়েছে। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৩৪ এবং মাদক কারবারে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।

জুন মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ২ হাজার ৩১৪ জনকে গ্রেপ্তার করে ডিএমপি। তাদের মধ্যে ৭১ জন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাতি সংশ্লিষ্ট অপরাধে জড়িত ৭৯৭ এবং মাদক কারবারে জড়িত এক হাজার ৪৪৬ জন রয়েছেন।

আরও পড়ুন

×