ঢাকা বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

দুদক চেয়ারম্যান-কমিশনার পদে জীবনবৃত্তান্ত আহ্বান

দুদক চেয়ারম্যান-কমিশনার পদে জীবনবৃত্তান্ত আহ্বান
×

ফাইল ছবি

সমকাল প্রতিবদেক

প্রকাশ: ০২ জুলাই ২০২৬ | ২১:০৬

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের লক্ষ্যে গঠিত কমিটি আগ্রহী ও যোগ্য ব্যক্তিদের কাছ থেকে জীবনবৃত্তান্ত (সিভি) আহ্বান করেছে। বৃহস্পতিবার এ বিষয়ে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ৮ অনুযায়ী নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আগ্রহীদের আগামী ১৩ জুলাই বিকেল ৪টার মধ্যে বাংলাদেশ সচিবালয়ে নির্ধারিত ঠিকানায় আবেদনপত্র বা জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

তবে যারা ইতোমধ্যে আবেদন বা জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×