ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

পঞ্চদশ সংশোধনী আপিল শুনানি শেষ, রায় কাল

পঞ্চদশ সংশোধনী আপিল শুনানি শেষ, রায় কাল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ১৩:৪০

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয়কে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতি জুবায়ের  রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ আজ বুধবার তৃতীয় দিনে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে এ দিন ধার্য করেন। গত সোমবার শুনানি শুরু হয়ে আজ শেষ হয়।

২০১১ সালের ৩০ জুন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন সংসদে পাস হয়। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতিসহ ওই সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। 

সরকার পরিবর্তনের পর এই সংশোধনী বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছিলেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি। চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর রায় দেন হাইকোর্ট। রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয় হাইকোর্টের রায়ে। পরে ৩ নভেম্বর ওই রায় পুরো বাতিল চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন রিট মামলার বাদীপক্ষ সুজন সম্পাদকসহ চার বিশিষ্ট ব্যক্তি। এখন সর্বোচ্চ আদালতে সেই আপিলের শুনানি আজ শেষ হয়েছে। বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে। 

আরও পড়ুন

×