ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ডা. জাহেদ উর রহমান বললেন

জুলাইয়ের লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ

জুলাইয়ের লক্ষ্য ছিল শেখ হাসিনার পতন ও গণতান্ত্রিক বাংলাদেশ
×

ডা. জাহেদ উর রহমান

 জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ০৮:১০

| প্রিন্ট সংস্করণ

তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই অভ্যুত্থানের অভিন্ন লক্ষ্য ছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। গতকাল বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের আয়োজিত ‘মননে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ বলেন, ২০১১ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের পর থেকেই বোঝা যাচ্ছিল, শেখ হাসিনা কোন পথে এগোচ্ছেন। তখন থেকেই আমি ব্লগ, পত্রিকার কলাম, টকশো ও বিভিন্ন প্ল্যাটফর্মে এ বিষয়ে কথা বলেছি। সেই অভিজ্ঞতা থেকেই বলছি, জুলাইর আন্দোলনের অভিন্ন চাওয়া ছিল শেখ হাসিনার বিদায় এবং একটি গণতান্ত্রিক বাংলাদেশ। 

নির্বাচনব্যবস্থার সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জুলাইর চেতনাকে ধারণ করে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে নির্বাচন সুষ্ঠুভাবে হবে। গণতান্ত্রিক ব্যবস্থা টিকিয়ে রাখতে হবে। সেটি করতে পারলে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে আমরা ভিন্ন এক বাংলাদেশ দেখতে পাব।

বিশেষ অতিথির বক্তব্যে মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, জুলাইযোদ্ধাদের যারা আক্রমণ করার চেষ্টা করছেন, আমরা বেঁচে থাকতে তা করতে দেওয়া হবে না। জুলাইকে ধারণ করে আমরা ঐক্যবদ্ধ আছি। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি মায়ের ডাকের সমন্বয়ক ও সংসদ সদস্য (সংরক্ষিত আসন) সানজিদা আক্তার তুলি বলেন, যতদিন জুলাই থাকবে, যতদিন আমরা থাকব। ততদিন বাংলার মাটিতে নিষিদ্ধ সংগঠনের যায়গা হবে না। 

আরও পড়ুন

×