সংসদ সদস্য হিসেবে সন্ধ্যায় শপথ নিচ্ছেন সরোয়ার আলমগীর
সরোয়ার আলমগীর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬ | ১৮:৫৩
ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর (২৭৯ চট্টগ্রাম-২) আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় শপথ নেবেন।
বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য সরোয়ার আলমগীরকে (২৭৯ চট্টগ্রাম-২) শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এর আগে সরোয়ার আলমগীরকে চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন সচিবালয়।
- বিষয় :
- জাতীয় সংসদ
- সংসদ সদস্য
- শপথ