ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

ক্রীড়া প্রতিমন্ত্রী বললেন

দেশে বিশ্বকাপ ঘিরে ১০ মৃত্যু, সহিংসতা পরিহার করুন

দেশে বিশ্বকাপ ঘিরে ১০ মৃত্যু, সহিংসতা পরিহার করুন
×

আমিনুল হক

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৭:৪৯

| প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশে ঘটে যাওয়া সহিংসতায় এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে থাকা উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতা যেন শুধু আনন্দ-উৎসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে, কোনোভাবেই তা সহিংসতা বা প্রাণহানির কারণ না হয়। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে একটি বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাবের আলোচনায় এ আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী। এর আগে, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিক সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব উত্থাপন করেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে বেশ কিছু সহিংসতা ঘটেছে। এখন পর্যন্ত আজকের তথ্যমতে ১০ জন লোক মারা গেছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেশবাসীর কাছে আহ্বান করব খেলা আনন্দময় একটি বিষয়। সেটাকে নিয়ে আমাদের উত্তেজনা থাকবে, উৎসাহ থাকবে, এটি যেন আনন্দের ভেতরেই থাকে। 

আরও পড়ুন

×