ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

মোংলার মিরাজ শেখকে হাজির করতে হাইকোর্টের নির্দেশ 

মোংলার মিরাজ শেখকে হাজির করতে হাইকোর্টের নির্দেশ 
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ২২:৫৩

তিন মাস ধরে নিখোঁজ বাগেরহাটের মোংলার জয়মনি এলাকার বাসিন্দা মিরাজ শেখকে হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে হাজির করতে বলা হয়েছে।

মিরাজের বাবার করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট রোববার বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

এর আগে গত ২২ জুন মিরাজের বাবা রিটটি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন। তিনি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, চলতি বছর ১০ এপ্রিল সন্ধ্যায় চায়ের দোকান থেকে কোস্টগার্ডের দুজন সাদা পোশাকের সদস্য মিরাজকে তুলে নিয়ে যান। অভিযোগ রয়েছে, তাঁকে হারবাড়িয়া কোস্টগার্ড স্টেশনে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনার পর পরিবার স্থানীয় থানায় যোগাযোগ করে এবং ২৩ এপ্রিল সাধারণ ডায়েরি (জিডি) করে। কোস্টগার্ডের একজন সদস্য স্বীকার করেছেন, মিরাজ তাদের হেফাজতে আছেন এবং দু-তিন দিনের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পরে কোস্টগার্ডের পক্ষ থেকে আটকের বিষয়টি অস্বীকার করা হয়।

আরও পড়ুন

×