কাতারের সাবেক আমিরের নামে ঢাকায় সড়ক নামকরণ হবে: সংসদে প্রধানমন্ত্রী
শেখ হামাদ বিন খলিফা আল থানি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬ | ০২:৫৭ | আপডেট: ১৬ জুলাই ২০২৬ | ০৩:০০
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকার উপযুক্ত সড়ক একটি তাঁর নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে, বুধবার সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুসারে মরহুম শেখ হামাদের নামে সড়কের নামকরণের প্রস্তাব দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। প্রধানমন্ত্রী বলেন, ঢাকা সিটি করপোরেশনে উপযুক্ত একটি সড়ক নির্ধারণ করে। তা মরহুম শেখ হামাদের নামে নামকরণের জন্য মঙ্গলবার মৌখিকভাবে নির্দেশনা দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, কাতার লাখো বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি ঘিরে পরিস্থিতি তৈরি হওয়ার সময় কাতার নিজেও আক্রান্ত হওয়ার পর বাংলাদেশি প্রবাসীদের নিজেদের নাগরিকদের মতো দেখভাল করেছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে।
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি গত ১২ জুলাই মারা যান। তাকে স্মরণ করে বাংলাদেশে বুধবার (১৫ জুলাই) রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হয়েছে।
- বিষয় :
- কাতার
- কাতারের আমির