ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

গৃহায়ন কর্তৃপক্ষের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নির্বাচনে নজরুল–অলি–জিয়া পরিষদ বিজয়ী

গৃহায়ন কর্তৃপক্ষের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির নির্বাচনে নজরুল–অলি–জিয়া পরিষদ বিজয়ী
×

নবনির্বাচিত সভাপতি কাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান ও সিনিয়র সহ-সভাপতি মো. অলিউল ইসলাম। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬ | ২০:৫৬ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ | ২১:১০

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ডিপ্লোমা প্রকৌশলী সমিতির ২০২৬-২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছে নজরুল–অলি–জিয়া পরিষদ। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের বিপরীতে ১২টি পদেই বিজয়ী হয়েছে এই প্যানেল।

এই প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন—সভাপতি কাজী নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মো. অলিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. শরাফত হোসেন ও মো. মাহমুদুল হক, প্রচার ও জনসংযোগ সম্পাদক দেবাইন চন্দ্র সরকার, ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবুল বাশার, সমাজকল্যাণ ও চাকরি সম্পাদক রাসেল মিয়া এবং দপ্তর সম্পাদক মুহা. রেজাউননবী টিপু। এছাড়া আঞ্চলিক সহ-সভাপতি হিসেবে চট্টগ্রাম থেকে সৈয়দ আমিনুল ইসলাম এবং খুলনা থেকে মো. রুহুল আমিন বিজয়ী হয়েছেন।

আঞ্চলিক সহ-সভাপতি (রাজশাহী) পদে দুইজন প্রার্থী সমান সংখ্যক ভোট পেলেও প্যানেল প্রার্থী হিসেবে নজরুল–অলি–জিয়া পরিষদের মাসউদ রেজাকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী কিবরিয়া-হারুন-মেহেদি পরিষদ থেকে মাত্র তিনটি পদে প্রার্থীরা বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন—অর্থ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান এবং আঞ্চলিক সহ-সভাপতি (ঢাকা) পদে মোহাম্মদ জামাল হোসেন।

এবারের নির্বাচনে দুটি প্যানেল ও স্বতন্ত্রসহ মোট ২৯ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজধানীর সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে আজ শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। নির্বাচনে সমিতির মোট ৭৩ জন সদস্যের সবাই তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ঢাকা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হারিজুর রহমান। সহকারী প্রধান নির্বাচন কমিশনার ছিলেন নির্বাহী প্রকৌশলী (ঢাকা ডিভিশন-১) মো. আবু হুরাইরা এবং নির্বাহী প্রকৌশলী (গৃহসংস্থান বিভাগ-২) মো. কাওসার মোর্শেদ।

নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করতে গিয়ে নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন, পেশাগত মর্যাদা বৃদ্ধি এবং সমিতির সকল সদস্যদের অধিকার ও ন্যায্য দাবি প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। 

আরও পড়ুন

×