তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৬:০১ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৬:২৪
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, আজ রোববার বিকেল ৩টা থেকে আগামীকাল রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পৃথক পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সময়ে নতুন পূর্বাভাস ও সতর্কবার্তা দেওয়া হতে পারে।
- বিষয় :
- ভারী বৃষ্টি
- আবহাওয়া অধিদপ্তর
- নদীবন্দর