ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন: স্বরাষ্ট্রমন্ত্রী
×

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৬ | ১৭:১৩ | আপডেট: ২৩ জুলাই ২০২৬ | ১৭:৫১

সরকার রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে বলেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, 'রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বিএনপি সরকার পদত্যাগ করতে বলেনি, তবে তিনি চাইলে পদত্যাগ করতে পারেন।'

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন তো গুঞ্জনই।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যদি রাষ্ট্রপতি স্বাস্থ্যগত কারণে হোক, যে কোনো কারণে হোক পদত্যাগ করতে চান, সেই অপশন তো উনার আছে। এখানে সরকারের পক্ষ থেকে কিছু বলা হয়নি। তিনি (রাষ্ট্রপতি) স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে চেয়েছেন কি না, সেটি তাকেই জিজ্ঞেস করতে হবে।

উল্লেখ্য যে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন বলে বৃহস্পতিবার একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। খবরটি পত্রিকার খবরে দেখেছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে রাষ্ট্রপতি পদত্যাগ করতে যাচ্ছেন কি-না, সেটি নিশ্চিত করেননি।

সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি যদি পদত্যাগ করতে চান, সাংবিধানিকভাবে সেটা স্পিকার বরাবর দিতে হয়। এটুকু নিয়ম আছে। 

আরও পড়ুন

×