ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

সংসদের পরবর্তী অধিবেশনে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত হবে: আইনমন্ত্রী

সংসদের পরবর্তী অধিবেশনে নতুন রাষ্ট্রপতি চূড়ান্ত হবে: আইনমন্ত্রী
×

মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত মানবাধিকার বিষয়ক পরামর্শ সভা

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৫ জুলাই ২০২৬ | ১৩:১৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সংবিধান অনুযায়ী পদত্যাগের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। আগামী ৬০ দিনের মধ্যে সংসদ অধিবেশন বসবে। পরবর্তী অধিবেশনেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি আলোচনার পর নিষ্পত্তি করা হবে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত মানবাধিকার বিষয়ক পরামর্শ সভায় বক্তব্যের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আমরা সময় পাচ্ছি। আমরা আশা করছি, পরবর্তী অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টি নিষ্পত্তি হবে। 

পরামর্শ সভায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের প্রেসিডেন্ট ড. তাসনিম সিদ্দিকী। এতে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, গুম সংক্রান্ত  তদন্ত কমিশনের সাবেক চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, অন্তবর্তী সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট আদিলুর রহমান খান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, সাবেক চিফ প্রসিডিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম, সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ বিভিন্ন মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামে জুলাই আন্দোলনে আহত ৮ জনের বিরুদ্ধে করা মামলা যদি মিথ্যা হয়, তাহলে তা প্রত্যাহার করা হবে।’

মন্ত্রী জানান, বর্তমানে সীমান্তে এক্সট্রা কিলিং শূন্যের কোটায়। এছাড়া যত বড় রাজনৈতিক নেতাই হোক না কেন, ধর্ষণের মামলা প্রত্যাহার করা হবে না। 
 

আরও পড়ুন

×