হাইকোর্টের রায়
এনআই অ্যাক্টের মামলার মূল উদ্দেশ্য চেকের অর্থ আদায় নিশ্চিত করা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ০৩:০০
চেক ডিজঅনার নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের মামলার মূল উদ্দেশ্য হচ্ছে চেকের অর্থ আদায় নিশ্চিত করা, চেকদাতাকে (আসামি) কারাগারে পাঠানো নয়– এমন পর্যবেক্ষণ দিয়ে রায় দিয়েছেন হাইকোর্ট।
বরিশালের এক গবাদিপশু ব্যবসায়ীর চেক ডিজঅনার বিষয়ক ফৌজদারি রিভিশন আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ড. মো. বশির উল্লাহর একক হাইকোর্ট বেঞ্চ গত ২২ জুলাই এই রায় দেন। পূর্ণাঙ্গ রায় গতকাল বৃহস্পতিবার সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায়ে অর্থদণ্ড বহাল রেখে আসামির কারাদণ্ড বাতিল করে দিয়েছেন হাইকোর্ট।
রায়ে আদালত বলেছেন, এনআই অ্যাক্টের মামলায় কারাদণ্ড শুধু উপযুক্ত ও বিশেষ পরিস্থিতিতেই দেওয়া উচিত।
এই মামলায় আদালতে আসামি পক্ষে ছিলেন আইনজীবী মো. সাইফুল আলম। ঋণ প্রদানকারীর পক্ষে ছিলেন আইনজীবী দেব দুলাল বড়াল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সফিকুল ইসলাম ও সহকারী অ্যাটর্নি জেনারেল ফারহানা আবেদীন।
রায়ে আদালত ‘আমান উল্লাহ বনাম রাষ্ট্র’ মামলার নজির উল্লেখ করে বলেন, এনআই অ্যাক্টের ১৩৮ ধারার বিচারে কারাদণ্ড দেওয়া একটি অতি কঠোর সাজা, যা থেকে কোনো শাস্তিমূলক উদ্দেশ্য সাধিত হয় না। ওই নীতি ও পর্যবেক্ষণের সঙ্গে আমি সম্পূর্ণ একমত পোষণ করছি।
- বিষয় :
- হাইকোর্ট
- মামলা
- চেক ডিজঅনার