ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

টিআরএনবির নতুন কমিটির সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক

টিআরএনবির নতুন কমিটির সভাপতি রবিন, সাধারণ সম্পাদক ফারুক
×

এস এম মাসুদুজ্জামান রবিন ও ফারুক হোসাইন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ১৩:১৯

দেশের টেলিযোগাযোগ ও প্রযুক্তি বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন সভাপতি এবং দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সাত সদস্যের কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন টেকশহর ডটকমের বিশেষ প্রতিনিধি আল-আমীন দেওয়ান।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার সমীর কুমার দে, দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার মাহমুদুল হাসান এবং সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শুভ খান।

গত বৃহস্পতিবার কক্সবাজারের একটি অভিজাত হোটেলে সংগঠনের দ্বিবার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন এই কার্যনির্বাহী কমিটি আগস্ট ২০২৬ থেকে জুলাই ২০২৮ পর্যন্ত দায়িত্ব পালন করবে।

আরও পড়ুন

×