ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

অতিরিক্ত সচিব জিয়াউল বিপিসির অতিরিক্ত দায়িত্বে

অতিরিক্ত সচিব জিয়াউল বিপিসির অতিরিক্ত দায়িত্বে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ১৭:৩২

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মো. জিয়াউল হককে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি নিজ দায়িত্বের পাশাপাশি বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

আজ রোববার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব সাবরিনা আফরিন মুস্তাফার সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) দাপ্তরিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার সুবিধার্থে অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিপিসির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ দায়িত্ব বহাল থাকবে।

এর আগে গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর প্রায় এক সপ্তাহ প্রতিষ্ঠানটির চেয়ারম্যানের পদটি শূন্য ছিল।

অন্তর্বর্তী সরকারের সময়ে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব থেকে মো. রেজানুর রহমানকে বিপিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন

×