ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ
×

সোমবার রাইলে পামারট্রি এর নেতৃত্বে এফবিআই'র দুই সদস্যের একটি প্রতিনিধিদল পুলিশ হেডকোয়ার্টার্সে আইজিপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬ | ১৯:১৬

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এফবিআই এর একটি প্রতিনিধি দল। সোমবার রাইলে পামারট্রি এর নেতৃত্বে এফবিআই'র দুই সদস্যের একটি প্রতিনিধিদল পুলিশ হেডকোয়ার্টার্সে সৌজন্য সাক্ষাৎ করেন। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় পুলিশ সদরদপ্তর।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে প্রতিনিধিদলের প্রধান বাংলাদেশ পুলিশের সাইবার সক্ষমতা বৃদ্ধি, সাইবার স্ক্যাম, সামাজিক যোগাযোগমাধ্যম তদারকি, আর্থিক অপরাধ মোকাবিলা এবং প্রযুক্তিনির্ভর তদন্তে সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করেন। আইজিপি এফবিআই'র সঙ্গে পিবিআই, সিআইডি, এটিইউ এবং সিটিটিসিসহ বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক আরও জোরদার করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও প্রতারণা বন্ধে এফবিআই'র সহায়তা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন।

এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানানো হয়।

আরও পড়ুন

×