ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সাংবাদিক মালিক ও সরকার কাজ করছে

গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সাংবাদিক মালিক ও সরকার কাজ করছে
×

জহির উদ্দিন স্বপন

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ০৮:৩৭

| প্রিন্ট সংস্করণ

একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই গণমাধ্যম ব্যবস্থা গড়ে তুলতে সাংবাদিক, মালিক ও সরকার ‘যৌথভাবে কাজ করছে’ বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, মালিকপক্ষ যদি ন্যায্য ব্যবসায়িক পরিবেশ ও যুক্তিসংগত মুনাফা না পায়, তাহলে গণমাধ্যম শিল্প টেকসই হবে না। 

গতকাল শুক্রবার রাজধানীর একটি হোটেলে সেমিনারে তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম স্বীকার করছে, তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। সরকার এমন একটি মিডিয়া ইকোসিস্টেম গড়ে তুলতে চায়, যেখানে গণমাধ্যমের মালিক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, রাষ্ট্র ও জনগণের স্বার্থের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠিত হবে। সাংবাদিকরা স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তাদের ন্যায্য মর্যাদা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত হবে।

টেলিভিশন এডিটরস কাউন্সিল (টিইসি) আয়োজিত ‘টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে জহির উদ্দিন স্বপন বলেন, গণতন্ত্র ও গণমাধ্যম একে অন্যের পরিপূরক– এ কথা তুলে ধরে তিনি গণমাধ্যমকে কেবল একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে নয়, বরং রাষ্ট্র ও সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
সাংবাদিকতা ও সংবাদমাধ্যম শিল্পকে রাষ্ট্র ও সমাজের অঘোষিত অথচ অনিবার্য চতুর্থ স্তম্ভ আখ্যা দিয়ে তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই লক্ষ্য অর্জনের জন্য গণমাধ্যম শিল্পের অর্থনৈতিক ভিত্তিকেও শক্তিশালী হতে হবে।

‘জুলাই গণঅভ্যুত্থানের আসল কৃতিত্ব জনগণের’
জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর নয়; বরং এই কৃতিত্ব দেশের জনগণের বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটি আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান ও বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন

×