ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি

রোমের বিমানবন্দরে আটকা আড়াই শতাধিক যাত্রী, চরম ভোগান্তি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬ | ১৪:৫০

ইতালির রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ ঘণ্টা ধরে আটকা পড়ে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন বিমানটির ২৫৯ জন যাত্রী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, ফ্লাইট BG306 (টরন্টো–রোম–ঢাকা) পরিচালনাকালে ফিউমিচিনো বিমানবন্দরে উড়োজাহাজটিতে একটি অনাকাঙ্ক্ষিত কারিগরি ত্রুটি দেখা দেয়। যাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা বোসরা ইসলাম সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যান্ত্রিক সমস্যার কারণে রোমে আটকা পড়া যাত্রীদের মধ্যে যেসব যাত্রীর বিদেশি পাসপোর্ট আছে তাদের হোটেলে রাখা হয়েছে। আর বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের বিমানবন্দর থেকে বাইরে যাওয়ার অনুমতি না থাকায় তাদের লাউঞ্জে রাখা হয়েছে। বিমানের পক্ষ থেকে এসব যাত্রীর থাকা খাওয়াসহ বিভিন্ন বিষয়ে খোঁজ খবর রাখা হচ্ছে।

বোসরা ইসলাম জানান, ত্রুটি দূর করে ও প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে BG306 রোম থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। একই উড়োজাহাজে পরিচালিত হওয়ার কারণে BG305 (ঢাকা–রোম–টরন্টো) ফ্লাইটের যাত্রাও বিলম্বিত হবে।

আরও পড়ুন

×