ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ সুদান ও আবেই সফরে সেনাপ্রধান

দক্ষিণ সুদান ও আবেই সফরে সেনাপ্রধান
×

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১২:৩১

দক্ষিণ সুদান ও আবেই অঞ্চলে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট পরিদর্শনে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানিয়েছে, সেনাপ্রধান পাঁচ দিনের সরকারি সফরে শনিবার দক্ষিণ সুদান ও আবেই গেছেন। তিনি বাংলাদেশি কন্টিনজেন্টগুলো পরিদর্শনের পাশাপাশি রাষ্ট্রীয় ও মিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

আরও পড়ুন

×