২৫৩ রাইডারকে ই-বাইকসহ নানা পুরস্কার দিল ফুডপ্যান্ডা
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৪:০৩ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ১৪:০৩
ঈদুল আজহার ক্যাম্পেইনে সেরা পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ২৫৩ জন রাইডারকে পুরস্কৃত করেছে অনলাইন খাবার ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা। পুরস্কার হিসেবে সেরা রাইডারদের হাতে ই-বাইক, স্মার্টওয়াচ, ব্যাকপ্যাক, বাইসাইকেল ট্র্যাকার এবং পাওয়ার ব্যাংক তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি ফুডপ্যান্ডা বাংলাদেশের হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজনে ই-বাইক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘ডংজিন’-এর সহায়তায় সেরা তিন রাইডারকে আকর্ষণীয় ই-বাইক প্রদান করা হয়। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে আরও ৫০ জন করে মোট ২০০ জন রাইডারকে স্মার্টওয়াচ, ব্যাকপ্যাক, পাওয়ার ব্যাংক ও বাইসাইকেল ট্র্যাকিং ডিভাইস উপহার দেওয়া হয়।
পুরস্কার হিসেবে ই-বাইক বিজয়ী রাইডার আবু জাফর নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, কঠোর পরিশ্রমের পর এমন অসাধারণ স্বীকৃতি পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত। এই ই-বাইকটি পাওয়ার ফলে এখন থেকে আরও সহজে ও দ্রুত সময়ে গ্রাহকদের কাছে সেবা পৌঁছে দিতে পারবেন বলে তিনি জানান।
অনুষ্ঠানে ফুডপ্যান্ডা বাংলাদেশের লজিস্টিকস প্রধান মুকিতুর রহমান বলেন, ঈদুল আজহার মতো উৎসবের সময় গ্রাহকদের নিরবচ্ছিন্ন সেবা দেওয়া বেশ চ্যালেঞ্জিং। এই ব্যস্ত সময়ে রাইডারদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমকে আন্তরিকভাবে মূল্যায়ন করতেই তাদের এই পুরস্কারের উদ্যোগ।
রাইডারদের কাজের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে ফুডপ্যান্ডার এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- ফুডপ্যান্ডা