ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

রোমে ৪০ ঘণ্টা আটকে থাকা বিমানের ফ্লাইটটি যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে

রোমে ৪০ ঘণ্টা আটকে থাকা বিমানের ফ্লাইটটি যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৫:০৪ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ১৫:১৮

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪০ ঘণ্টা ইতালির রাজধানী রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকার পর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩০৬ যাত্রী নিয়ে ঢাকায় ফিরেছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ২৪৭ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ তথ্য সমকালকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম।

এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ফ্লাইটটি রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকা পড়ে। এতে দীর্ঘ সময় বিমানবন্দরে অপেক্ষা করতে হয় যাত্রীদের।

আটকে পড়া যাত্রীদের মধ্যে বিদেশি পাসপোর্টধারীদের হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তবে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের বিমানবন্দর থেকে বাইরে যাওয়ার অনুমতি না থাকায় তাদের লাউঞ্জে রাখা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে আটকে থাকা যাত্রীদের থাকা ও খাওয়াসহ প্রয়োজনীয় বিষয়ে খোঁজখবর রাখা হয়েছে।

প্রায় ৪০ ঘণ্টা পর যাত্রীদের নিয়ে ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় এবং আজ দুপুরে ঢাকায় পৌঁছায়।

আরও পড়ুন

×