ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব সেলিম খান
×

মো. সেলিম খান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ২২:৫৭ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ | ২৩:৫৯

কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. সেলিম খান। তিনি কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ অনুবিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। অন্যদিকে বর্তমান কৃষি সচিব ড. রফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেটি উর্মি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

অন্য এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলামকে রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর এ নিয়োগের মেয়াদ ও অন্যান্য শর্ত চুক্তিতে নির্ধারিত হবে।

আরও পড়ুন

×