ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন সেলিম খান

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন সেলিম খান
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ২৩:০০

কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সেলিম খান। বুধবার তিনি মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে যোগ দেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

দায়িত্ব গ্রহণের সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন অধিদপ্তর ও সংস্থার মহাপরিচালক ও চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়।

মো. সেলিম খান এর আগে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে কৃষি মন্ত্রণালয়ের কার্যক্রম ও কৃষি খাতের বিভিন্ন বিষয়ে তাঁর পূর্ব অভিজ্ঞতা রয়েছে।

তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

×