ভারতের উচিত সুযোগের সদ্ব্যবহার করা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১৮:৪৪ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ১৯:৩২
ভারত সফর প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছে, রয়ে গেছে। ভারতের দিক থেকেও উচিত সেই সুযোগের সদ্ব্যবহার করা।
বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানিয়েছে ভারত- এ নিয়ে আলোচনা আছে। তবে এখন পর্যন্ত ভারত সফরসহ কোনো সফরই চূড়ান্ত হয়নি।
এছাড়া, বর্তমানে অনেক ধরনের রাজনৈতিক, সাংবিধানিক কর্মসূচি থাকায় প্রধানমন্ত্রী কিছুটা ব্যস্ত সময় পার করছেন উল্লেখ করে তিনি আরও বলেন, কোনো সফরই চূড়ান্ত হয়নি। সব কিছু মিললেই সফর হবে। এটা নির্ভর করবে প্রধানমন্ত্রীর সময়ের সময় ওপর এবং দুই দেশের আলোচনা কতটা আগাচ্ছে, তার ওপর।