বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ২২:৫৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে ফল সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে। রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে মেলার উদ্বোধন করা হয়।
বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার বি. জে. মো. মাহবুবুল হক (অব.) মেলার উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও একাডেমিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাচ্ছেন। পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন সুযোগ-সুবিধা সরেজমিনে দেখার সুযোগ রয়েছে।
মেলা চলাকালে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করতে পারবেন। উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়, পড়াশোনার সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার সম্পর্কে দিকনির্দেশনাও পাবেন তারা।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ভর্তি মেলায় শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ের সুযোগ রাখা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত কোর্স ফি মওকুফ করা হবে। এর পাশাপাশি মেলা চলাকালে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাবে।
মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগামী ২১ আগস্ট শুক্রবার মেলা শেষ হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোশ্যাল সায়েন্স অ্যান্ড ল-এর ডিন অধ্যাপক মো. হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো. সাদিক ইকবাল, সোসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. এম. এম. এনামুল আজিজ, ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আবু ইছা গাজী, ইইই বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ খালিদ হোসেন এবং স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সউদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ভর্তি প্রক্রিয়া