সিরিজ বোমা হামলার ২১ বছর আজ
ছবি: ফাইল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ১২:৪৬ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ | ১২:৪৬
দেশব্যাপী সিরিজ বোমা হামলার ২১ বছরপূর্তি আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট জমিয়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) নামে একটি জঙ্গি সংগঠন দেশের ৬৩ জেলায় একই সময়ে বোমা হামলা চালায়।
মুন্সীগঞ্জ ছাড়া সব জেলার প্রায় ৫০০ স্থানে বোমা হামলা করা হয়। এসব ঘটনায় দুজন নিহত ও অন্তত ১০৪ জন আহত হন। পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই সারাদেশে ১৫৯টি মামলা হয়। এসব মামলায় গ্রেপ্তার করা হয় ৯৬১ জনকে। এক হাজার ৭২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।
২০২৩ সালে পাওয়া তথ্য অনুযায়ী, ২০০৫ সালের ১৭ আগস্ট সিরিজ বোমা হামলার ঘটনায় সারাদেশে হওয়া ১৫৯ মামলার মধ্যে ১১৮টির বিচার সম্পন্ন হয়েছে। এসব মামলায় ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আসামিদের মধ্যে ২৭ জনের বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়। তার মধ্যে ৮ জনের ফাঁসি কার্যকর হয়েছে।
- বিষয় :
- বোমা হামলা