ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পদত্যাগ করেলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম

পদত্যাগ করেলেন পিএসসি চেয়ারম্যান মোবাশ্বের মোনেম
×

অধ্যাপক মোবাশ্বের মোনেম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১৮:৫৩ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ | ১৯:২৭

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। মঙ্গলবার দুপুরের পর তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সমকালকে জানিয়েছেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস. এম. মতিউর রহমান। তিনি বলেন, মঙ্গলবার দুপুরে চেয়ারম্যান মহোদয় পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

‎ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ অক্টোবর পিএসসির তৎকালীন চেয়ারম্যান মো. সোহরাব হোসাইনসহ কমিশনের অন্য সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ৯ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছিল।

অব্যাহতির কারণ সম্পর্কে তিনি উল্লেখ করেন, অধ্যাপক মোবাশ্বের মোনেম শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপরাগতা প্রকাশ করেছেন।

তবে পিএসসি সূত্রে জানা গেছে, পদত্যাগের পেছনে ভিন্ন সমীকরণও থাকতে পারে। 

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক সদস্য জানান, সম্প্রতি পিএসসির পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন চেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায় কমিশন, যা নতুন বিএনপি সরকারের কাছে ইতিবাচক হিসেবে বিবেচিত হয়নি। ফলে সরকারের মনস্তাত্ত্বিক চাপ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গিই তার এই সিদ্ধান্তের পেছনে অন্যতম বড় ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন

×