ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলাম মারা গেছেন

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলাম মারা গেছেন
×

ডা. খায়রুল ইসলাম। ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ১৩:১০ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ | ১৩:১২

আন্তর্জাতিক সংস্থা ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ডা. খায়রুল ইসলাম (৬৭) মারা গেছেন। শুক্রবার ভোরে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হলে খায়রুল ইসলামকে কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।

খায়রুল ইসলামের ছেলে অর্ক যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন। শনিবার বাদ আসর রাজধানীর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। পরে রায়েরবাজারে তাঁকে দাফন করা হতে পারে।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন খায়রুল ইসলাম। পরে নিপসম ও যুক্তরাষ্ট্রের বোস্টন থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। কর্মজীবনে জনস্বাস্থ্য, পানি ও স্যানিটেশনসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। পাশাপাশি তিনি ছিলেন লেখক ও গবেষক।

আরও পড়ুন

×