ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জিয়া হার্ট ফাউন্ডেশনকে এনসিসি ব্যাংকের অ্যাম্বুলেন্স প্রদান

জিয়া হার্ট ফাউন্ডেশনকে এনসিসি ব্যাংকের অ্যাম্বুলেন্স প্রদান
×

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ২২:২১

সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনকে আধুনিক চিকিৎসাসরঞ্জাম সমৃদ্ধ একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছে এনসিসি ব্যাংক পিএলসি। সম্প্রতি সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনের উপস্থিতিতে এই অ্যাম্বুলেন্স হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদের হাতে আনুষ্ঠানিকভাবে অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, এনসিসি ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম উপস্থিত ছিলেন। এছাড়া জিয়া হার্ট ফাউন্ডেশনের পক্ষে পরিচালনা বোর্ডের সিনিয়র সদস্য খালেকুজ্জামান বাবু, কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির, ডেভেলপমেন্ট অ্যাডভাইজার অধ্যাপক ডা. শাহ্ আলম আশরাফী, সিইও সৈয়দ মেজবাহ্ আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাবি হস্তান্তর অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এনসিসি ব্যাংকের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের সামগ্রিক স্বাস্থ্য ও চিকিৎসাসেবা উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে এ খাতের সার্বিক উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের আরও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। এনসিসি ব্যাংকের মতো অন্যান্য করপোরেট প্রতিষ্ঠানগুলোও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আরও বেশি ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে এনসিসি ব্যাংক। শিক্ষা, চিকিৎসা, প্রান্তিক কৃষকদের সহায়তা, কৃষি গবেষণায় অর্থায়ন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন, প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তাসহ সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে ব্যাংকটি কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেওয়া এই অ্যাম্বুলেন্সটি হৃদরোগে আক্রান্ত রোগীদের জরুরি ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

মানুষের কল্যাণ ও সামাজিক উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। সংবাদ বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×