ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি

আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিলেন হাবিবুল গনি
×

আপিল বিভাগের বিচারপতি হিসেবে মো. হাবিবুল গনিকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১১:১৬

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি মো. হাবিবুল গনি। রোববার সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেলারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।

এর আগে গত ২৭ আগস্ট বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

আইন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারক মো. হাবিবুল গনিকে তার শপথ গ্রহণের তারিখ হতে আপিল বিভাগের বিচারক নিয়োগদান করেছেন।

এ নিয়ে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল ৫ জনে।

আরও পড়ুন

×