ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তাছবীর-আব্দুল্লাহ

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তাছবীর-আব্দুল্লাহ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ২০:৩৬ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ২০:৫৫

৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের চতুর্থ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাছবীর হোসেনকে সভাপতি এবং ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত এস এম আব্দুল্লাহ বিন শফিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গত ২৬ আগস্ট অনুষ্ঠিত ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি নির্বাচন করা হয়।

কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. তাসনিমুজ্জামান রোমেলকে সাংগঠনিক সম্পাদক এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. ফয়জুর রহমানকে দপ্তর সম্পাদক করা হয়েছে।

এ ছাড়া মো. কৌশিক আহমেদ ও মো. মাহমুদ আশিক কবিরকে সহসভাপতি, মো. নাজমুল হাসান ও মো. নাহিদ ভূঁয়াকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং রায়হান সৈকতকে কোষাধ্যক্ষ নির্বাচিত করা হয়েছে।

নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন- মহিলা বিষয়ক সম্পাদক মিছ. মলিহা খানম, আইসিটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালেক মুহিদ, উন্নয়ন ও গবেষণা বিষয়ক সম্পাদক ইমামুল হাফিজ নাদিম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক নিরুপম মজুমদার, সহকোষাধ্যক্ষ মো. সবুজ হাসান এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জিমরান মোহাম্মদ সায়েক।

নবগঠিত কমিটির নেতারা ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের সার্বিক কল্যাণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আরও পড়ুন

×