পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২২:০৯ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৪
বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির সভাপতি পদে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।
সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত, এর মধ্যে যেটি আগে ঘটে, তিনি পিএসসি চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, তাঁর নিয়োগের অন্যান্য বিষয় ও শর্ত রাষ্ট্রপতির অনুমোদনক্রমে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত হবে।
- বিষয় :
- পিএসসি
- চেয়ারম্যান