ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বতসোয়ানার এক নাগরিককে মুক্তি দিয়েছে ঢাকা

বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বতসোয়ানার এক নাগরিককে মুক্তি দিয়েছে ঢাকা
×

বতসোয়ানার নাগরিক লেসেদি মোলাপিসি। ছবি: সাহারা রিপোর্টার্সের সৌজন্যে

এএফপি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৫৭ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:০৪

বতসোয়ানা সরকার জানিয়েছে, মাদক পাচারের মামলায় বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত তাদের এক নাগরিক মুক্তি পেয়েছেন। এর ফলে তার নিজ দেশে ফেরার পথ তৈরি হয়েছে।

এক বিবৃতিতে বতসোয়ানার সরকার জানিয়েছে, লেসেদি মোলাপিসি নামে ৩৩ বছর বয়সী ওই নারী ২০২২ সালে ঢাকায় গ্রেপ্তার হন। বতসোয়ানা কর্তৃপক্ষের কূটনৈতিক প্রচেষ্টা এবং দেশটির প্রেসিডেন্ট ডুমা বোকোর করা এক আবেদনের পর তাকে মুক্তি দেওয়া হয়েছে। এএফপিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফেনিও বুতালে বলেছেন, বুধবারই লেসেদির দেশে পৌঁছানোর কথা ছিল।

লেসেদি মোলাপিসি দক্ষিণ আফ্রিকা থেকে একটি ফ্লাইটে বাংলাদেশে এসেছিলেন। ওই সময় তাঁর কাছে হেরোইন পাওয়া যায়। এ অপরাধে ২০২৪ সালে তাঁর মৃত্যুদণ্ড হয়। বতসোয়ানা জানিয়েছে, প্রতিবেশী দক্ষিণ আফ্রিকা ও ভারতে থাকা তাদের কূটনৈতিক মিশনগুলো মামলাটি নিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল। 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ নাগাদ বাংলাদেশে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সংখ্যা ছিল ২ হাজারের বেশি। ওই বছর নতুন করে ১৮৫টি মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়।

আরও পড়ুন

×