ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ মাস পর সংসদে মির্জা আব্বাস

পাঁচ মাস পর সংসদে মির্জা আব্বাস
×

ছবি-ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:০৬

বিদেশে চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর জাতীয় সংসদে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস। বৃহস্পতিবার প্রথমবারের মতো সংসদে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করেন তিনি। পরে সংসদ অধিবেশনেও অংশ নেন ঢাকা-৮ আসনের এই সংসদ সদস্য।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সেখানে মির্জা আব্বাসকে সংসদে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ করতে দেখা যায়। পরে তাঁকে সংসদ অধিবেশনেও অংশ নিতে দেখা গেছে।

এর আগে বিদেশে চিকিৎসা শেষে বুধবার রাতে দেশে ফেরেন মির্জা আব্বাস। গত প্রায় সাড়ে পাঁচ মাস তিনি দেশের বাইরে চিকিৎসাধীন ছিলেন।

বৃহস্পতিবার সংসদে ফিরে তিনি নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করার পাশাপাশি অধিবেশনে অংশ নেন।
 

আরও পড়ুন

×