ঢাকা সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬

‘আস্তে আস্তে কথা বলুন, প্লিজ’—সংসদে মন্ত্রী-প্রতিমন্ত্রীকে ডেপুটি স্পিকার

‘আস্তে আস্তে কথা বলুন, প্লিজ’—সংসদে মন্ত্রী-প্রতিমন্ত্রীকে ডেপুটি স্পিকার
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৩৬ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৩৯

জাতীয় সংসদে একজন সংসদ সদস্য বক্তব্য দেওয়ার সময় কথা বলছিলেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ সময় তাদের উদ্দেশে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘আস্তে আস্তে কথা বলুন, প্লিজ।’

সোমবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সংসদ কক্ষে ধর্মমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। বিষয়টি ডেপুটি স্পিকারের নজরে এলে তিনি তাদের উদ্দেশে বলেন, ‘মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী, দয়া করে বসে কথা বলুন। আপনাদের পেছনে একজন বক্তব্য দিচ্ছেন। আস্তে আস্তে কথা বলুন, প্লিজ।’

এ সময় সেলিনা সুলতানা বক্তব্য চালিয়ে গেলে ডেপুটি স্পিকার তাকে থামতে বলেন। এরপর তিনি আবার ধর্মমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘বসে আস্তে ধীরে কথা বলুন। যাতে ওনার কথা শুনতে পারি।’

ডেপুটি স্পিকারের এ নির্দেশের পর সংসদে বিষয়টি নিয়ে আর কোনো কথা হয়নি।

আরও পড়ুন

×