আগস্ট মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১, মোটরসাইকেলে ৩৬%
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:১১
গত আগস্ট মাসে ৫১৩ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন নিহত ৪৮১। আহত হয়েছেন ৬৬৪ জন। নিহতের মধ্যে নারী ৬১ এবং শিশু ৫৮ জন। ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭৬ জন। যা মোট প্রাণহানির ৩৬ দশমিক ৫৯ শতাংশ। নিহতের ১০২ জন ছিলেন পথচারী। যানবাহনের চালক ও সহকারী ছিলেন ৬৭ জন।
জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে নিহত হয়েছিলেন ১৩ দশমিক ৪১ জন। আগস্ট মাসে প্রতিদিন গড়ে নিহত হয়েছেন ১৫ দশমিক ৫১ জন। আগস্ট মাসে প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ। অধিকাংশ দুর্ঘটনা ঘটেছে অতিরিক্ত গতির কারণে যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে।
রোড সেফটি ফাউন্ডেশন নামের একটি বেসরকার প্রতিষ্ঠান সোমবার এই তথ্য প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায়, ৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। আগস্টে ৭টি নৌ-দুর্ঘটনায় ৬ জনের প্রাণ গেছে। রেফথে ৩৪ দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী নিহতদের ৭৮ জন ছিলেন অটোরিকশা অটোভ্যান ইজিবাইক সিএনজিচালিত অটোরিকশা, লেগুনার মত যানবাহনের যাত্রী চালক। স্থানীয়ভাবে তৈরি নসিমন, ভটভটি, মাহিন্দ্রা দুর্ঘটনায় নিহত হয়েছেন ২১ জন।
রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ অনুযায়ী, দুর্ঘটনার ১৬৩টি তথা ৩১ দশমিক ৭৭ শতাংশ ঘটেছে জাতীয় মহাসড়কে। ২১৭টি আঞ্চলিক সড়কে, ৬২টি গ্রামীণ সড়কে এবং ৭১টি ২৪ দশমিক ৫৬ শতাংশ মুখোমুখি সংঘর্ষ, ৩৮ শতাংশ নিয়ন্ত্রণ হারিয়ে, ২০ দশমিক ৬৬ শতাংশ পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ায় ঘটেছে।
দুর্ঘটনায় সম্পৃক্ত যানবাহনের সংখ্যা ৭৪৯টি। এর মধ্যে বাস ১০৩, ট্রাক ১০৮, কাভার্ডভ্যান ৩৬, পিকআপ ৩২, ট্রাক্টর ৮, ট্রলি ৬, লরি ১২, ড্রাম ট্রাক ১০, তেলবাহী ট্রাক ১, ১ লরি ১, মাইক্রোবাস ১৪, প্রাইভেটকার ২০, অ্যাম্বুলেন্স ৮, জীপ ৪, মোটরসাইকেল ১৯৪ এবং থ্রি-হুইলার ১১২টি। বাকিগুলো অন্যান্য যানবাহন।
প্রকাশিত খবর অনুযায়ী, দুর্ঘটনায় নিহতদের শিক্ষক ১১ জন, রাজনৈতিক দলের নেতাকর্মী ২৭ জন, ওষুধ ও বিভিন্ন পণ্যসামগ্রী বিক্রয় প্রতিনিধি ২১ জন, পোশাক শ্রমিক ৭ জন, দিন মজুর ১৩ জন এবং ৬১ জন শিক্ষার্থী ছিলেন।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- সড়ক দুর্ঘটনা-২০২৬