ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

টিউশন ফি কমানোর দাবি

বেসরকারি বিশ্ববিদ্যালয়

টিউশন ফি কমানোর দাবি
×

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে সংবাদ সম্মেলন

 সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৫ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৩৩

| প্রিন্ট সংস্করণ

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফি কমানো, ট্রাস্টি বোর্ডে স্বচ্ছতা নিশ্চিত করা এবং অভিন্ন গ্রেডিং সিস্টেম চালুর দাবি জানিয়েছেন ‘জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন আন্দোলন’ নামে একটি সংগঠনের সদস্যরা। সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উল্লিখিত দাবি আদায়ে সরকারকে তিন দিনের আলটিমেটাম দিয়েছেন তারা। এই সময়ের মধ্যে দাবি কার্যকরে পদক্ষেপ না নেওয়া হলে রাজপথে আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেওয়া হয়। 

সংগঠনের আহ্বায়ক হাসিবুল হোসেন শান্ত বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে টিউশন ফি নির্ধারণের যে নীতিমালা রয়েছে, বাস্তবে তা অনুসরণ করা হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে। তথ্য-উপাত্ত বিশ্লেষণে দেখা যায়, প্রতি ক্রেডিটে শিক্ষার প্রকৃত ব্যয় দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে। অথচ অনেক বিশ্ববিদ্যালয়ে এর কয়েক গুণ টিউশন ফি নেওয়া হচ্ছে। এমনকি কিছু প্রতিষ্ঠানে প্রতি ক্রেডিটে ৮ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে, যা আইন ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। টিউশন ফি নির্ধারণে স্বচ্ছ কাঠামো না থাকা এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়ের কার্যকর তদারকির অভাব রয়েছে। এ কারণে গত ২১ জুলাই ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়কে আইনি নোটিশ পাঠানো হয়। জবাব না পাওয়ায় পরে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়।

হাসিবুল হোসেন শান্ত বলেন, আদালতের প্রক্রিয়া দীর্ঘ হতে পারে। কিন্তু এ সময়ের মধ্যেও শিক্ষার্থীদের বাড়তি টিউশন ফি দিতে হচ্ছে। তাই সরকারের নির্বাহী বিভাগের তাৎক্ষণিক হস্তক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুন

×