ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় বিভ্রান্তি নিরসনে ‘জাতীয় ওলামা পরামর্শক কমিটি’ হচ্ছে

ধর্মীয় বিভ্রান্তি নিরসনে ‘জাতীয় ওলামা পরামর্শক কমিটি’ হচ্ছে
×

সংসদ অধিবেশনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:২০

ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি নিরসনে একটি জাতীয় ওলামা পরামর্শক কমিটি গঠনের বিষয়টি সরকার বিবেচনা করবে বলে সংসদকে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে উগ্রবাদ, চরমপন্থা ও সহিংসতা প্রতিরোধ এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রতি বজায় রাখতে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সোমবার সংসদের বৈঠকে প্রশ্নোত্তরে তিনি এসব কথা বলেন। 

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। চট্টগ্রাম-১৫ আসনের শাহজাহান চৌধুরীর প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন মত ও পথের প্রখ্যাত আলেম-ওলামাদের সম্পৃক্ত করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় বিষয়ে বিভ্রান্তি নিরসন এবং সামাজিক সংঘাত প্রতিরোধের লক্ষ্যে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ ও মতবিনিময়ের লক্ষ্যে উপজেলাভিত্তিক গবেষণা ও ইফতা কার্যক্রম বাস্তবায়ন পর্যায়ে রয়েছে। এ বিষয়ে প্রয়োজন অনুযায়ী জাতীয় ওলামা পরামর্শক কমিটি গঠনের বিষয়টি সরকার বিবেচনা করবে।

তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখা এবং ধর্মের অপব্যবহার রোধে প্রয়োজনীয় আইনগত ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। জুমার খুতবা, ধর্মীয় আলোচনা, প্রশিক্ষণ ও মতবিনিময় সভার মাধ্যমে শান্তি, সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার বার্তা প্রচার করা হচ্ছে।

কিশোরগঞ্জ-১ আসনের মোহাম্মদ মাজহারুল ইসলামের প্রশ্নের উত্তরে ধর্মমন্ত্রী বলেন, বর্তমান অর্থবছরে সংগৃহীত জাকাত  ৭ কোটি টাকা। এর মধ্যে এক কোটি ৫৯ টাকা সরকারি জাকাত ফান্ডে আছে।
 

আরও পড়ুন

×