ঢাকা বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬

সিএএস কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ 

সিএএস কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ 
×

সিএএস কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৩:৫৫

ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে ‘দ্বিতীয় চিফ অব আর্মি স্টাফ (সিএএস) কাপ প্রফেশনাল গলফ টুর্নামেন্ট-২০২৬’ এর সমাপনী ও পুরস্কার বিতরণী মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

পুরস্কার বিতরণ শেষে সেনাবাহিনী প্রধান অতিথি ও অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।

টুর্নামেন্টে প্রফেশনাল বিভাগে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে মোহাম্মদ সিদ্দিকুর রহমান চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। আকবর হোসেন রানার-আপ হন। অন্যদিকে, অ্যামেচার বিভাগে মো. শরিফ হোসেন চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ গলফ ফেডারেশনের মহাসচিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ প্রফেশনাল গলফার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ও মহাসচিব, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি এবং কুর্মিটোলা গলফ ক্লাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি 

আরও পড়ুন

×