ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র

ড. জাফর ইকবাল, মাকসুদ কামালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র
×

ড. মুহম্মদ জাফর ইকবাল ও এ এস এম মাকসুদ কামাল। ছবি: কোলাজ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:২০

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, লেখক ড. মুহম্মদ জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।

বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়ে এ অভিযোগপত্র দাখিল করা হয়।

অন্য অভিযুক্তরা হলেন ঢাবি অধ্যাপক এ কে এম জামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ঢাবি ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানবীর হাসান সৈকত।

অভিযুক্তদের মধ্যে বিচারপতি মানিক, জামাল উদ্দিন ও সৈকত বর্তমানে কারাগারে আছেন। বাকিরা পলাতক।

প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উসকানি, ষড়যন্ত্র, চেষ্টা ও প্ররোচনার অভিযোগ আনা হয়েছে।

তিনি বলেন, মাকসুদ কামাল উসকানিমূলক বক্তব্য দিয়েছেন এবং ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। এর ফলে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ। আমরা এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছি।

আরও পড়ুন

×