ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু
×

বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন আইজিপি মো. আলী হোসেন ফকির। ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪০

স্থানীয় সরকার নির্বাচনে পুলিশ সদস্যদের নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে ‘দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ’ শুরু করেছে বাংলাদেশ পুলিশ।

বুধবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টিগ্রিটিতে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির। এ সময় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদরদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশের ১১৪টি প্রশিক্ষণ ভেন্যুতে আগে নির্বাচনী প্রশিক্ষণ গ্রহণ করেননি এমন ৩৮ হাজার ৮৪৭ জন পুলিশ সদস্যের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রথম ব্যাচে প্রশিক্ষণার্থী রয়েছেন ৪ হাজার ৯৬৫ জন।

এতে আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে ১ লাখ ৫২ হাজার ১৭৫ জন পুলিশ সদস্যকে নির্বাচনী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে তাদের এক দিনের রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হবে।

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ শেষে এ রিফ্রেশার প্রশিক্ষণ শুরু হবে।

আরও পড়ুন

×