ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

আনিসুল হকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক
×

আনিসুল হক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৫৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৫৭

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ তিনজনের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশন চার্জশিটটির অনুমোদন দিয়েছে। তদন্ত কর্মকর্তা শিগগির এটি আদালতে জমা দেবেন। দুদক সচিব মো. সাইদুর রহমান খান এদিন সাংবাদিকদের এসব তথ্য জানান।

দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়, আনিসুল হকের নামে ১৭২ কোটি ২৪ লাখ টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। তিনি ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠানের ২৩টি ব্যাংক হিসাবে ৩৭৫ কোটি ৫০ লাখ টাকা জমা ও ৩৬১ কোটি ৭৩ লাখ টাকা উত্তোলনসহ অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে। এভাবে আনিসুল হক ও তাঁর ঘনিষ্ঠ তিনজন শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

চার্জশিটভুক্ত অন্য তিনজন হলেন, আনিসুল হকের ছোট ভাইয়ের স্ত্রী জেবুন্নেসা বেগম হক, তাঁর বোনের ছেলে (ভাগনে) শেখ মো. ইফতেখারুল ইসলাম এবং কথিত কাজিন পরিচয়ধারী মোহাম্মদ ইকবাল। এই তিনজন আনিসুল হককে মোট ৮৪ কোটি পাঁচ লাখ টাকার সম্পদ অর্জনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করেছেন।

গত বছরের ১ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছিল দুদক।

আরও পড়ুন

×