চার জেলায় নতুন ডিসি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ২২:২৯
চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। জেলাগুলো হল- টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর। আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, পিরোজপুরের ডিসি আবু সাঈদকে টাঙ্গাইলের ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
অর্থ বিভাগের উপসচিব মো. হুমায়ূন কবিরকে নীলফামারী ও চৌধুরী আশরাফুল করিমকে পটুয়াখালীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, নীলফামারীর বর্তমান ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, টাঙ্গাইলের ডিসি শরীফা হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং পটুয়াখালীর ডিসি মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব হিসেবে বদলি করা হয়েছে।