ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২০:৪৮

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৯৭৮ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে দুজন রাজশাহী বিভাগে চিকিৎসাধীন ছিল। অন্য দুজনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) একজন ও ময়মনসিংহ বিভাগের হাসপাতালে একজন করে মারা গেছে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৭৮ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ১৮০ জন ও ডিএসসিসি এলাকার হাসপাতালে ১৭৬ জন ভর্তি হয়েছে। ঢাকা সিটি করপোরেশনের বাইরের এলাকাগুলোতে ভর্তি হয়েছে ৩২৮ জন।

চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২৪৯ জনের মৃত্যু হলো। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে দুই, ফেব্রুয়ারিতে দুই, মে মাসে এক, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জন মারা গেছে।

আরও পড়ুন

×