ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক

সাবেক উপাচার্যসহ সাতজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২১:৪২

অনিয়ম-দুর্নীতির অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এবং দুই সহযোগী অধ্যাপক ও দুই সহকারী অধ্যাপকসহ সাতজনের বিরুদ্ধে দুটি মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার কমিশন মামলা দুটির অনুমোদন দিয়েছে। শিগগির এই মামলা করা হবে।

এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, একজন মেডিকেল অফিসার ও একজন প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে হবে একটি মামলা। বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যপ্রযুক্তি বিভাগের দুই সহযোগী অধ্যাপক ও দুই সহকারী অধ্যাপকের বিরুদ্ধে হবে অপর মামলা।

দুদকের জনসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

উপাচার্য ছাড়া অভিযুক্ত অপর দুজন হলেন মেডিকেল অফিসার (আবাসিক) ডা. নুসরত জামান ও সাবেক রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব। অভিযুক্ত দুই সহযোগী অধ্যাপক হলেন ড. মো. ওমর ফারুক ও ড. মো. শিমুল ইসলাম এবং দুই সহকারী অধ্যাপক হলেন মো. মাহমুদুল হাসান ও তানভীর আহমেদ।

আরও পড়ুন

×