ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ, টস বন্ডের ৪ গুদাম সিলগালা

অননুমোদিত ওয়্যারহাউসে শুল্কমুক্ত মদ, টস বন্ডের ৪ গুদাম সিলগালা
×
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ১২:১১ | আপডেট: ০২ অক্টোবর ২০২৬ | ১৩:২১

দক্ষিণ গুলশানের ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য মজুতের সন্ধান পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অধিকতর যাচাই ও তদন্তের স্বার্থে প্রতিষ্ঠানটির চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১ (এসআরবি-১)-এর যৌথ অভিযানে প্রতিষ্ঠানটিতে প্রাথমিকভাবে গুরুতর অসঙ্গতি গেছে।

অভিযানে দেখা যায়, টস বন্ড প্রাইভেট লিমিটেডের অনুমোদিত বা ঘোষিত ওয়্যারহাউস রয়েছে দুটি। তবে সরেজমিনে প্রতিষ্ঠানটির মোট চারটি ওয়্যারহাউসে পণ্য মজুতের তথ্য পাওয়া যায়। অর্থাৎ অনুমোদিত ওয়্যারহাউসের বাইরে আরও দুটি অননুমোদিত ওয়্যারহাউস ব্যবহার করে পণ্য সংরক্ষণ করা হচ্ছিল।

বিশেষ করে অননুমোদিত ওয়্যারহাউসে বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত (ডিউটি-ফ্রি/বন্ডেড) পণ্য স্থানান্তর বা অপসারণ রোধ এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট চারটি ওয়্যারহাউসই সিলগালা করা হয়েছে।

আরও পড়ুন

×